গ্রুপ কলে অংশগ্রহণকারীর সংখ্যা দ্বিগুন করলো ভাইবার

১৬ মার্চ, ২০২০ ১৮:৪৪  
গ্রুপ কলে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়িয়ে দ্বিগুন করেছে রাকুটেন ভাইবার। করোনাভাইরাসের কারণে বাসায় বসে কাজের সুবিধা নিশ্চিত করতে এই সংখ্যা ২০-এ উন্নীত করা হয়েছে। ফলে এখন থেকে গ্রুপ কলে ২০ জন মানুষ একসাথে গ্রুপ কলে অংশ নিতে পারবেন ভাইবার ব্যবহারকারী। বড় ধরনের জমায়েতে কোভিড-১৯ যেন সহজেই ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ভিডিও কলের মাধ্যমেই অফিসের কাজ সারতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ভাইবারের চিফ অপারেটিং অফিসার অফির ইয়াল। তিনি বলেন, ‘এই প্রতিকূল সময়ে সরাসরি একসাথে না হয়ে সবাইকে গ্রুপের মাধ্যমে একে অন্যের সাথে যুক্ত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। ভাইবারের মাধ্যমে খুব সহজেই ২০০ এমবি পর্যন্ত ফাইল শেয়ার করা যাবে।গুরুত্বপূর্ণ প্রতিবেদন ও প্রেজেন্টেশন একে অপরকে পাঠাতে পারবে।’ এছাড়াও ভাইবারের ডেস্কটপ সংস্করণেও চ্যাট ও গ্রুপ কল সংক্রান্ত বিষয়গুলো সমর্থন করবে। এর ফলে, সহকর্মী ও ক্লায়েন্টের সাথে ঘরে বসে সুরক্ষিতভাবে কাজকর্ম পরিচালনা করতে পারবে ব্যবহারকারীরা। এতে রয়েছে কুল স্ক্রিন শেয়ারিং ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটান স্ক্রিনে বসে যা করছেন তা অন্যদের সাথে শেয়ার করতে পারবেন।